Saturday, April 4, 2026

উত্তরের বৃষ্টি, সমতলে শীতের মরসুম শুরু কবে

Date:

Share post:

নভেম্বরের প্রথম সপ্তাহ অতিক্রান্ত, দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের (Winter)দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শুক্রবারের পর থেকে ঠান্ডা আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে। আজ উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। যদিও তাতে জগদ্ধাত্রী পুজোর আমেজ বিঘ্নিত হবে না।

হাওয়া অফিস (weather department) বলছে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। দিনভর মূলত পরিষ্কার আকাশ, রাতের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। ১৫ নভেম্বরের পর থেকে শীত বাড়বে, ২৫ নভেম্বর থেকে পাকাপাকিভাবে শীতের মরসুম শুরু হবে দক্ষিণবঙ্গে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...