Thursday, June 4, 2026

তৃণমূলের পক্ষে ছয়ে ছয় বুঝেই হামলা, বিরোধীদের তোপ কুণালের

Date:

Share post:

উপনির্বাচন (By-election) সাধারণভাবে শাসকদলের পক্ষেই যায়। তবে একসঙ্গে ছয় কেন্দ্রের উপনির্বাচনের দিন বুথের ছবিই স্পষ্ট করে দিল বিরোধীদের খড়কুটোর মতো উড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী মিলে যেতে চলেছে। যদিও পরাজয় নিশ্চিত জেনে বেশ কিছু জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করে বিরোধীরা। তবে শাসকদলের দাবি, আদতে মানুষ প্রত্যাখ্যান করেছে বিরোধী বিশেষত বিজেপিকে। বিজেপির খুন-জখমের রাজনীতির তীব্র নিন্দা করা হয় শাসকদলের পক্ষ থেকে।

উপনির্বাচনেও অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপিকেই (BJP) দায়ী করা হয় শাসকদলের পক্ষ থেকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “কিছু জায়গায় নাটক করার চেষ্টা বিরোধীদের। খুন জখমের রাজনীতি এই বিরোধীদের, এই বিজেপির। গো-হারা হারছে তাই আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা। খুন করা হচ্ছে। এগুলো বিজেপির কীর্তি।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “বিজেপির লোকজন নেই। তাদের বুথে লোক দিতে পারে না, কোনও সংগঠন নেই।” যদিও নির্বাচন কমিশনের দাবি, ভাটপাড়ার খুনের সঙ্গে নির্বাচনের যোগ নেই।

হাড়োয়া (Haroa) কেন্দ্রে অশান্তির তৈরির চেষ্টা করেছিলেন বাম সমর্থিত আইএসএফ (ISF) প্রার্থী পিয়ারুল ইসলাম। তাঁকে হাতেনাতে ছাপ্পা ভোট দিতে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। এই রাজনীতিতেও বামেদের হালে কোনও পানি আসবে না বলেই দাবি শাসকদলের। কুণাল ঘোষের দাবি, “কোথায় সিপিআইএম (CPIM)? সোশ্য়াল মিডিয়ায় বড় বড় কথা। বামপন্থীদের নানারকম জোট। তাও তারা কোথাও নেই।”

অন্যদিকে মাদারিহাট (Madarihat) এই ছয় কেন্দ্রের মধ্যে একমাত্র কেন্দ্র যা এবার বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার পথে রাজ্যের শাসকদল। তার কারণ হিসাবেও সেই প্রাক্তন বিজেপি বিধায়কের অনুন্নয়নের তত্ত্ব নির্বাচনের দিন উঠে এলো। বিজেপি প্রার্থী রাহুল লোহার মুজনাই এলাকায় গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। এতদিন বিজেপির নেতা-কর্মীরা কোথায় ছিলেন প্রশ্ন তুলে তাঁরা এলাকা থেকে তাড়িয়ে দেন বিজেপি প্রার্থীকে। পাথর ছোঁড়া হয় তার গাড়িতে।

কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী ছয় কেন্দ্রে ভোটদানের গড় ৬৯.২৯ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরায়, ভোটদানের হার ৭৫.২ শতাংশ। সবথেকে কম ভোট নৈহাটিতে পড়েছে, ৬২.১ শতাংশ। কমিশনের দাবি নির্বাচন শান্তিপূর্ণ। এরপরেও বিরোধীদের বিশেষত বিজেপি নেতাদের দাবি কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হয়েছে। পাল্টা কুণাল ঘোষের দাবি, “বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী বলে হুমকি দেয়। এখন কেন্দ্রীয় বাহিনী কি করল বলে কাঁদছে। লোকজন নেই, বাংলার স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর নীতি নেই। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অজুহাত দিচ্ছে।”

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...