Wednesday, June 24, 2026

হেমন্তে আস্থা রাখবে ঝাড়খণ্ড নাকি গেরুয়ায় ভরসা? চলছে প্রথম দফার ভোট 

Date:

Share post:

আজ ২০০ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 1st Phase Voting )। গদিতে ফিরবেন হেমন্ত নাকি গেরুয়াতে মন দেবে সে রাজ্যের বাসিন্দারা, আজ জনতার রায় দেওয়ার পালা। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে।

বুধের সকালে ঝাড়খন্ড বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের লম্বা লাইন। ইন্ডিয়া নাকি এনডিএ- কার হাতে রাজ্যের দায়িত্বভার ছাড়বে জনগণ, তার অ্যাসিড টেস্ট আজ। সাতটা থেকেই বুথে বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।ভোট গ্রহণ শুরুর প্রথম ঘণ্টাতেই ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। সকাল ৯ টা ১৫ নাগাদ রাঁচিতে ভোট দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।এবারের নির্বাচনে একদিকে লড়ছে শাসক দল জেএমএম, অন্যদিকে রয়েছে প্রতিদ্বন্দ্বী বিজেপি। হেমন্ত সোরেনের দলকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস, আরজেডি। বিজেপির পাশে রয়েছে কয়েকটি আঞ্চলিক দল। মাওবাদী অধ্যুষিত এলাকায় ঝুঁকি এড়াতে প্রতি বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...