Wednesday, June 24, 2026

রিলের গল্প রিয়েলে! ফিল্মি স্টাইলে জালিয়াতির পর্দাফাঁস কলকাতা পুলিশের

Date:

Share post:

ঠিক যেন রিলের গল্প রিয়েলে। আর নাটকীয়ভাবে অপরাধের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশ। উদ্ধার হল নকল টাকা ছাপানোর মেশিন সহ জালিয়াতির একাধিক জিনিস।

শুরুটা হয়েছিল গয়নার অর্ডার দেওয়া নিয়ে। যার উৎপত্তি সুদূর রাজস্থানের বিকানেরে।প্রজ্ঞান প্রদোষ পারিদা নামে এক সোনা ব্যবসায়ীকে ফোন করে ৩০ লক্ষ টাকার গয়নার অর্ডার দেওয়া হয়। সেইমত ব্যবসায়ী অর্ডার নিয়ে কর্মচারীকে দিয়ে গয়না পাঠিয়ে দেন। মহাত্মা গান্ধী রোডের এক হোটেলের কাছে সম্পূর্ণ হয় লেনদেন, কর্মচারীর হাতে ছয় বান্ডিল ৫০০ টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যান ‘ক্রেতা’। ভুল ভাঙ্গে কিছুক্ষণের মধ্যেই। বোঝা যায় টাকাগুলি সম্পূর্ণ নকল। জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন প্রজ্ঞান।

তদন্তভার যায় গোয়েন্দা বিভাগের ‘ওয়াচ সেকশন’-এর কাছে। সিসিটিভি ফুটেজ দেখে বিশেষ সুবিধে হয় না। এর পর কল ডিটেল রেকর্ড দেখে জানা যায়, কলকাতা এবং প্রধানত সল্টলেকে এই ধরনের প্রস্তাব পেয়েছেন আরও বেশ কিছু গয়না ব্যবসায়ী। সোমবার হাওড়া ময়দানের কাছ থেকে কানহাইয়া লাল (৩১), সীতারাম (৪২), এবং আরও এক কানহাইয়া লাল (২৬) গ্রেফতার করা হয়। এদের সকলেরই আদি বাড়ি রাজস্থানের বিকানের। সঙ্গে পাকড়াও হয় হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা আফ্রিদি হুসেনকেও (২১)। ধৃতদের বয়ানের ভিত্তিতে সল্টলেকে সুকান্তনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হয় পেপার কাটিং মেশিন, একটি কালার প্রিন্টার, সাতটি পলিথিনের প্যাকেটে ৫০০ টাকার নোট এবং একটি ব্যাকপ্যাক। চারজনকে ২৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন- ফাঁকিবাজি আটকাতে কড়া পদক্ষেপ! এবার বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক হচ্ছে নবান্নে

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...