Wednesday, June 24, 2026

১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং, ১৫৮৩ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব

Date:

Share post:

শুরু হলো বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন পর্ব (By Election in six assembly areas)। বুধবার সকাল সাতটা থেকে রাজ্যের ছ’টি বিধানসভা আসনে মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুরে। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র নৈহাটি ও হাড়োয়া থেকে শুরু করে উত্তরের দুই কেন্দ্র মাদারহাট ও সিতাই এবং মেদিনীপুর ও বাঁকুড়ার তালডাংরায় ভোট ব্যস্ততা চরমে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বুধবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে স্ট্রংরুম পাহারার দায়িত্বে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, বুথে বুথে টহল দেবে ১০২ কোম্পানি।সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালডাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২,৬৯,১০৩ জন। তার মধ্যে ১,৩৮,৭০৫ পুরুষ, ১,৩০,৩৯৩ জন মহিলা এবং ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ২২৫৮ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ১২৩৯ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২৭৯টি।

নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মোট ভোটার সংখ্যা ১,৯৩,৮৩৪ জন। তার মধ্যে পুরুষ ৯৬,০৭৪ জন, ৯৭,৭৫২ জন মহিলা এবং ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ভোটারের মধ্যে ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা ১৭৪৫ জন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখা ৮২৭ জন। অক্সিলারি সহ মোট বুথের সংখ্যা ২১০টি।

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এবার প্রায় ২,৯২০০০ হাজার ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রায় ১৮০০ কর্মী নিযোগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোটকর্মীরাও।

উত্তরের কোচবিহার সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র আছে ৩০০ টি। ভোট কর্মী ১৫৬০ জন, এরমধ্যে রিজার্ভে আছেন ৩৬০ জন। সিতাই বিধানসভায় ভোটার আছেন ৩ লক্ষ ৫ হাজার ৫০০ জন। যার মধ্যে পুরুষ ১ লক্ষ ৫৮ হাজার ৪২১ জন ,মহিলা ১ লক্ষ ৪৭ হাজার ৭৯ জন ,ও প্রতিবন্ধী ভোটার আছেন ১৮৮১ জন। এরমধ্যে প্রবীণ নাগরিক ১৫০২ জন। নতুন ভোটার আছেন ৫৭৫৪ জন সিতাই কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১৮ কোম্পানি ও রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ৯০০ জন।

বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের তৃণমূল-সহ মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ ভোটার। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ১ লক্ষ ২২ হাজার ৫০৯ ও ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৬৪, সেক্টর সংখ্যা ৩১। জেলাশাসক সিয়াদ এন জানিয়েছেন, ১০০ শতাংশ কেন্দ্রেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। ১ হাজার ২৬৮ জন ভোটকর্মী ভোটগ্রহণে নিযুক্ত থাকছেন বলে জানা গিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...