Saturday, April 4, 2026

বিমানে বোমাতঙ্ক! নাগপুর থেকে কলকাতার পথে জরুরি অবতরণ ছত্রিশগড়ে

Date:

Share post:

সাত সকালে ইন্ডিগোর বিমানে (Indigo Flight) বোমাতঙ্ক! নাগপুর থেকে কলকাতাগামী (Nagpur to Kolkata) বিমানের জরুরি অবতরণ ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে (Raipur Airport)। যাত্রীবাহী ফ্লাইটে বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেওয়া হলেও এখনও পর্যন্ত সেরকম কিছু মেলেনি। তল্লাশি চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে বিমানে ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমান কর্মী ছিলেন। বিমানে বোমা রাখার হুমকি মেলার পরই দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।। বিমানবন্দরে নিরাপত্তারক্ষী এবং বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। যাত্রীরা নিরাপদেই রয়েছেন। এখনও পর্যন্ত রহস্যজনক কিছু উদ্ধার হয়নি বলেই খবর। গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে যেভাবে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে তাতে আতঙ্ক বাড়ছে কর্মীদের মধ্যে। যদিও সবক্ষেত্রেই বোমা রাখার তথ্য ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হলেও ফের একবার বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...