Wednesday, June 24, 2026

‘ছেলের কেরিয়ার নষ্ট করেছেন ধোনি-বিরাট-রোহিত-দ্রাবিড়’ অভিযোগ সঞ্জুর বাবার

Date:

Share post:

ছেলে সঞ্জু স্যামসনের কেরিয়ার নষ্ট করেছেন মহেন্দ্র সিং, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ আনলেন সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর হয়ে গিয়েছে সঞ্জুর। তবুও সেভাবে ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু। আর সঞ্জুর সুযোগ না পাওয়ার কারণ হিসাবে এই চারজনকেই কাঠ গড়ায় তুলেছেন স্যামসন বিশ্বনাথ। তাঁর কোথায় সঞ্জুর কেরিয়ার নষ্ট করেছেন ধোনি, কোহলি, দ্রাবিড়র। সঞ্জুর উপর ভরসা রাখেননি তাঁরা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে স্যামসন বিশ্বনাথ বলেন, “ তিন-চার জন রয়েছে যারা আমার ছেলের কেরিয়ারের ১০ বছর নষ্ট করেছে। ধোনি, কোহলি, রোহিত ও দ্রাবিড় সেই দলে রয়েছে। ওরা আমার ছেলের উপর ভরসা রাখতে পারেনি। ওকে সুযোগ দেয়নি। কিন্তু ওরা সঞ্জুকে যত কষ্ট দিয়েছে, ও তত ভাল ভাবে ফিরে এসেছে।” গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর টি-২০ দলে সুযোগ পেয়েছেন সঞ্জু। সঞ্জুর উপর ভরসা রাখার জন্য গম্ভীর ও সূর্যকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথ।

চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু। প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও, পরের দু’টি ম্যাচেই শূন্য রানে ফিরতে হয়েছে তাঁকে। যার ফলে সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে ওয়ার্মআপ ম্যাচ খেলবে রোহিত শর্মারা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...