Monday, April 6, 2026

৩০০ রান কাশ্যপের, ৩১৪ রান স্নেহালের, রঞ্জির ইতিহাসে নজির গড়লেন গোয়ার দুই ব্যাটার

Date:

Share post:

রঞ্জিট্রফিতে রেকর্ড গড়লেন গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথানকার। দুই ব্যাটার জুটিতে সর্বোচ্চ রান গড়লেন। যা রঞ্জির ইতিহাসে নজির। শুধু তাই নয় ব্যক্তিগত ভাবেও নজির গড়েছেন এই দুই ব্যাটার। দ্রুততম দ্বিশতরান এবং ত্রিশতরানের ক্ষেত্রেও নজির গড়েছেন দুই ব্যাটার।

গতকাল রঞ্জি ম্যাচে গোয়ার মুখোমুখি হয়েছিল অরুণাচল প্রদেশ। সেখানে প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭২৭ রান করে গোয়া। সৌজন্যে গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথানকার। ৩০০ রানে অপরাজিত কাশ্যপ। ৩১৪ রান করেন স্নেহাল। রঞ্জি ট্রফির ইতিহাসে যে কোনও উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগে এই নজির ছিল মহারাষ্ট্রের দুই ব্যাটার স্বপ্নিল সুগালে এবং অঙ্কিত বাওনের। এদিন স্নেহাল এবং কাশ্যপ এর ব্যাটিং -এর সুবাদে গোয়া ম্যাচটি জিতেছে এক ইনিংস এবং ৫৫১ রানে ।

এদিকে আগের ম্যাচে মিজোরামের বিরুদ্ধেও ২৫০ রান করেছিলেন স্নেহাল। এবার ত্রিশতরান করলেন। সেটাও ২০৫ বলে।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট, শতরান করে কী বললেন তিলক?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...