Saturday, April 4, 2026

শনিবার রাত থেকে বন্ধ হাওড়া ব্রিজ! কতক্ষণ এই অসুবিধা থাকবে জানুন

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য পাঁচ ঘন্টা বন্ধ রাখা হবে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। শনিবার রাত সাড়ে ১১ টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সেতু। এই সময় যে সমস্ত গাড়ি চলাচল করে সেগুলিকে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই গোটা বিষয়টি কলকাতার পুলিশ কমিশনার (CP, Kolkata Police) মনোজ বর্মার (Manoj Verma) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালে একবার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল এই ব্যস্ততম সেতুকে। এবারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। বিকল্প পথ হিসেবে জানানো হয়েছে, ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজের (Second Hooghly Bridge) দিকে যাবে। দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়ার দেওয়া হবে। স্ট্র্যান্ড রোডের দিক থেকে উত্তর দিকে যে গাড়ি আসবে সেগুলি পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু (Nivedita Setu) ব্যবহার করতে হবে। অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের (Central Avenue) দিক থেকে আসা গাড়িগুলিকে মহত্মা গান্ধী রোড থেকে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতু হয়ে যেতে হবে।  উত্তর দিক থেকে হাওড়ার দিকে যে গাড়িগুলি আসবে, সেগুলিও দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...