Saturday, April 4, 2026

বাঙালি উদ্যোগপতির সাফল্য: বাণিজ্য সম্মেলনে বিদেশকে প্রতিনিধিত্বের স্বীকৃতি

Date:

Share post:

দেশের শিল্পপতিরা দীর্ঘদিন ধরে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন। বর্তমানে বিশ্বে ভারতীয় শিল্পপতিদের যেভাবে সুনাম ছড়িয়েছে, সেইভাবে সুনাম অর্জন করেছেন বাঙালি শিল্পপতিরাও। তার মধ্যে অন্যতম নাম শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় (Prasoon Mukherjee)। এবার এক নতুন পালক জুড়লে শিল্পপতি মুখোপাধ্যায়ের মুকুটে। বাঙালি শিল্পপতি হয়েও সিঙ্গাপুরের বাসিন্দা হওয়ার কারণে তিনি এখন সিঙ্গাপুরের (Singapore) শিল্পপতির সম্মানও পান। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পপতি হিসাবে সিঙ্গাপুরকে বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন তিনি।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলিকে নিয়ে প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্মেলন হয়, যা অ্যাপেক সিইও সামিট (Apec CEO Summit 2024) নামে পরিচিত। রাশিয়া, চিন, রাশিয়ার পাশাপাশি এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলি এই বাণিজ্য গোষ্ঠী অ্যাপেকের সদস্য। এবছর সেই সম্মেলন হয় দক্ষিণ আমেরিকার পেরুতে (Peru)। যেখানে পেরু, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মতো দেশের রাষ্ট্রপতি থেকে কানাডা, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী, আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন উপস্থিত ছিলেন।

সেখানেই সিঙ্গাপুরকে প্রতিনিধিত্ব করেন বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় (Prasoon Mukherjee)। ইউনিভার্সাল সাক্সেস এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান হিসাবে তিনি সিঙ্গাপুরকে প্রতিনিধিত্ব করেন। তাঁর সঙ্গে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সিইও পিং সুন (Ping Soon)। এবছর অ্যাপেক সিইও সামিটের আলোচনা হয় এশিয়া-প্যাসিফিক (Asia-Pacific) এলাকার উদ্ভূত সমস্যাগুলির সমাধানে উদ্ভাবনী পদক্ষেপ কীভাবে নেওয়া যেতে পারে তা নিয়ে। অ্যাপেক (Apec) অন্তর্ভুক্ত দেশগুলির শীর্ষ স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক হাজার শিল্পপতি যোগ দেন সেখানে।

সেই সম্মানজনক জায়গায় সিঙ্গাপুর বেছে নেয় প্রসূন মুখোপাধ্যায়কে তাঁদের প্রতিনিধিত্ব করার জন্য। যে মঞ্চে এশিয়া ও প্যাসিফিকের গুরুত্বপূর্ণ দেশগুলির অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করা নিয়ে প্রথম সারির ব্যবসায়িক নেতৃত্বরা আলোচনা করেন, সেই মঞ্চে বাঙালি ব্যবসায়ী হিসাবে সিঙ্গাপুরের মতো দেশের প্রতিনিধিত্ব করে বাংলাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সম্মানিত করলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...