Saturday, April 4, 2026

হাসপাতাল থেকে ছুটি, পার্টি অফিসের আস্তানায় ফিরলেন বিমান

Date:

Share post:

ভালো আছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। CPIM সূত্রে খবর, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে এসেছেন পার্টি অফিসে নিজের ঘরে। তবে, আপাতত কয়েকদিন বর্ষীয়ান বাম নেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সোমবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান CPIM নেতা বিমান বসুকে (Biman Basu)। দক্ষিণ দিনাজপুরে দলীয় কাজে গিয়ে ঠাণ্ডা লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে মালদহে দলীয় কর্মসূচি চলাকালীন অবস্থার অবনতি হয়। ফেরার পথে সোমবারই অসুস্থ বোধ করেন। তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় বাম নেতৃত্ব। আলিমুদ্দিনে দলীয় কার্যালয়েই থাকতে চেয়েছিলেন বর্ষীয়ান নেতা। কিন্তু তাঁকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি বলে জানান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mahammad Selim)।

দলীয় সূত্রের খবর, বয়সজনিত কারণ ও আবহাওয়ার পরিবর্তনে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন বিমান। একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত আবেগপ্রবণ বর্ষীয়ান বামনেতা। তবে, তার মধ্যেই দলের কাজে যুক্ত ছিলেন তিনি। রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের মুজফফর আহমেদ ভবনের আস্তানায় ফিরেছেন বিমান। আপাতত সম্পূর্ণ বিশ্রাম।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...