Friday, March 27, 2026

বেনজির, চিনে কলেজের চৌহদ্দির মধ্যেই আট জনকে খুন ২১ বছরের ছাত্রর!

Date:

Share post:

বেনজির ঘটনা। নিজের কলেজে এমন ভাবে মরতে হবে কেউই ভাবেননি। অথচ বাস্তবে তাই ঘটলো । নিজের কলেজের চৌহদ্দির মধ্যেই আট জনকে ছুরির আঘাতে খুন করলেন ২১ বছরের এক ছাত্র! জখম ১৭ জন। ঘটনা সূত্রপাত শনিবার সন্ধ্যায়। চিনের উক্সি শহরের এই ঘটনায় অভিযুক্ত তরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত তরুণ পূর্ব চিনের উক্সি শহরের বাসিন্দা। তিনি স্থানীয় উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কলেজের ক্যাম্পাসে বহু পড়ুয়ার ভিড় ছিল। তখনই আচমকা ছুরি নিয়ে পড়ুয়াদের উপর ঝাঁপিয়ে পড়েন ওই তরুণ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্প্রতি ওই তরুণ কোনও এক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। ফলে তিনি স্নাতক স্তরের শংসাপত্র পাননি। পাননি বৃত্তির টাকাও। সম্ভবত সেই কারণেই রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...