Saturday, March 14, 2026

দুর্ঘটনায় সন্তানহারা চার পরিবারের পাশে অভিষেক, আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি

Date:

Share post:

মানবিকতার অপর নাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকথা আরও একবার প্রমাণ করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদীতে তলিয়ে মৃত চার পড়ুয়ার বাড়িতে প্রতিনিধি দল পাঠিয়ে সর্বাত্মক ভাবে তাঁদের পাশে দাঁড়ালেন। আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি জানালেন সমবেদনা।

রাস পূর্ণিমার সকালে নোদাখালি থানার বিড়লাপুর ১ ফটক জেটিঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৪ নাবালক। নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই খবর পেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিনিধিদের পাঠিয়ে আর্থিক সহযোগিতা-সহ সকল ধরনের সাহায্যের প্রতিশ্রুতি জানান স্বজনহারা পরিবারদের।

তবে এই নতুন নয়, কিছুদিন আগেও মুর্শিদাবাদের এক বড়ঞার পেটারি গ্রামের পুরোহিত অলোক আচার্যকে আর্থিক সাহায্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টাকায় হয়েছিল দরিদ্র পুরোহিতের মায়ের শ্রাদ্ধ। ‘এক ডাকে অভিষেক’-এ আবেদন করেন অলোক আচার্য। সেই আবেদন পাওয়ামাত্রই স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় ওই পুরোহিতের পরিবার।

আরও পড়ুন- মোঘল রাজ নয়, আদালতে জামিন চেয়ে আবেদন অভিজিতের আইনজীবীর

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...