Friday, April 3, 2026

মোঘল রাজ নয়, আদালতে জামিন চেয়ে আবেদন অভিজিতের আইনজীবীর

Date:

Share post:

আরজিকর মামলার শুনানিতে জামিনের আবেদন জানালেন গ্রেফতার হওয়া অভিজিৎ মন্ডলের আইনজীবী। এই শুনানিতে জামিনের আবেদন করে সিবিআই (CBI) তদন্তকে মোঘল আমলের সঙ্গে তুলনা করলেন আইনজীবী। সোমবার আরজিকর মামলার শুনানিতে শিয়ালদহ আদালতে (Sealdah Court) হাজির করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কেও। সেই সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন অভিজিৎ মন্ডল ও সন্দীপ ঘোষ।

সোমবার কড়া নিরাপত্তায় শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে। আর জি কর মামলার নিয়মিত ট্রায়াল চলছে শিয়ালদহ আদালতে৷ এ-দিন আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সঞ্জয়ের বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্য প্রমাণ যা ছিল সমস্ত জমা দেওয়া হয়েছে আদালতের কাছে। ৫টি ডিভিআর ও ৫টি হার্ড ডিস্ক আবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান সিবিআই-এর আইনজীবী।

ভার্চুয়ালি যোগ দেওয়া অভিজিৎ মন্ডলের আইনজীবী জানান আর জি কর খুন ও ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়নি বলেই আদালতে জানিয়েছিল সিবিআই। তথ্য প্রমাণ নষ্টের সম্ভাবনায় গ্রেফতার করা হয়েছিল। ৬৫ দিন হয়ে যাওয়া সত্ত্বেও চার্জশিটে (charge sheet) নাম নেই তার। আইনজীবী জানান বিচার পাওয়ার আশায় আদালতে এসেছি। এটা মোঘল আমল নয়। বাদশাহ বললেই হবে না কে জেলে যাবে। এটা আদালত। জামিনের আবেদন করেন সন্দীপ ঘোষের আইনজীবীও। তবে এদিন দুজনের কারো জামিন মঞ্জুর হয়নি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...