Saturday, April 4, 2026

‘অজিদের বিরুদ্ধে তৈরি টিম ইন্ডিয়া’, বললেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার

Date:

Share post:

আগামি শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজের হারের পর তিম ইন্ডিয়াকে নিয়ে কাটাছেড়া কম হয়নি। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দলের ব্যাটিং এবং বোলিং লাইন-আপ। এবার সামনে অস্ট্রেলিয়া। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এরই মধ্যে দল নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার এবং বোলিং কোচ মর্নি মর্কেল। বললেন অজিদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি টিম ইন্ডিয়া।

টিম ইন্ডিয়ার সহকারী কোচ বলেন, “ অস্ট্রেলিয়া আসার আগে গৌতি ভাই ও রোহিতের সঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম তিনদিন ধরে নিজেদের মধ্যে খেলব। অভিজ্ঞদের দেখে যাতে তরুণেরা শিখতে পারে সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম প্রথম দিন যারা তাড়াতাড়ি আউট হয়ে যাবে তাদের দ্বিতীয় দিন আরও একবার সুযোগ দেওয়া হবে। পরের সুযোগে তারা অনেক ভাল খেলেছে। এর থেকেই বোঝা যাচ্ছে ওরা যত বেশি ব্যাট করবে তত ভাল খেলবে।“ এরপর তিনি আরও বলেন, “ একটা দিন বোলারদের জন্য রেখেছিলাম। প্রত্যেকে অন্তত ১৫ ওভার বল করেছে। যশপ্রীত বুমরাহ ১৮ ওভার বল করেছে। এখানকার উইকেটে কীভাবে বল করতে সেই ধারণা ওদের হয়েছে।“

বোলারদের প্রশংসা শোনা যায় বোলিং কোচ মর্নি মর্কেলের মুখেও। তিনি বলেন,” বোলারদের পরিশ্রম দেখে আমি খুশি। ওরা পরিবেশ ভাল করে কাজে লাগিয়েছে। আরও অনুশীলন হবে। সেই সময়ই ম্যাচের পরিকল্পনা সেরে নেব। ২২ তারিখ নিজেদের সেরা বোলিং আক্রমণ নামাব আমরা।“

আরও পড়ুন- ‘বাইরের কথায় কান দিও না’, বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বিরাটদের বার্তা কপিল দেবের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...