Friday, March 20, 2026

শীতের আমেজ, এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়!

Date:

Share post:

আজ সোমবারও সকাল থেকেই কলকাতায় শীতের আমেজ। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতই তাপমাত্রা নীচের দিকে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়!আবহাওয়াবিদরা বলছেন, বাংলায় শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে।

সোমবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি আরও কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কারণ উত্তরে হাওয়া ঢুকতে আর বাধা নেই। আর এরপরেই তাপমাত্রা গ্রাফ নীচের দিকে।
দক্ষিণের জেলাগুলি থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে বলেও পূর্বাভাস। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকাল এবং রাতের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে বাংলা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...