Saturday, April 4, 2026

বাংলায় বুলডোজার নয়: মন্দারমণির হোটেল ভাঙার জেলা প্রশাসনের সিদ্ধান্ত খারিজ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বুলডোজার চলবে না। ফলে এখন ভাঙা পড়ছে না মন্দারমণির ১৪৪টি হোটেল। স্বস্তিতে ব্যবসায়ীরা।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণি সমুদ্র সৈকতে ১৪৪টি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসন। নোটিশে (Notice) মাথায় আকাশ ভেঙে পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। বিষয়টি জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, জেলা প্রশাসনের এই নির্দেশ শুনে স্তম্ভিত হয়ে মমতা। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না করে কী ভাবে জেলা প্রশাসন একতরফাভাবে এত বড় সিদ্ধান্ত নিল-তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রতিটি হোটেলে যদি গড়ে ১০ জন করেও কর্মী থাকেন, তাহলে ১৪০টি হোটেলের ১৪০০ পরিবারের রুজি জড়িয়ে। এইভাবে রাতারাতি তাঁদের বেকার করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন মমতা।

এর পরেই অবিলম্বে জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত বাতিলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ শোনার পর স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ী ও কর্মচারীরা।








Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...