Saturday, April 4, 2026

আত্মীয়কে হারালাম, ভরত দেববর্মার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মমতার

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মুনমুন সেনের (MoonMoon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat Debvarma)। মুনমুন এবং রাইমা এই মুহূর্তে দিল্লিতে আছেন। সকালে খবর পাওয়া মাত্রই মুনমুনের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ফিল্মস্টার মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মার মৃত্যুতে আমি শোকাহত। তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমাকে তাদের পরিবারের একজন করে নিয়েছিলেন। তাই ভরতদার মৃত্যু এক বিরাট ক্ষতি।’


সকালে অভিনেত্রীর বাড়িতে গিয়ে রিয়া এবং পরিবারে লোকজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, “মুনমুন এখানে নেই। দিল্লিতে আছেন। রাইমাও সেখানেই আছেন। এখানে রিয়া আছেন। বন্ধু, আত্মীয়স্বজনরাও আছেন। মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবেন। ও এখানে এলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে। মুনমুনের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানত না। ভরতদা খুব ভালো মানুষ ছিলেন। খুব অমায়িক লোক ছিলেন। এটা খুব বড় ক্ষতি। এমন কিছু বয়সও হয়নি তাঁর। আচমকাই মারা গিয়েছেন। ওঁরা বলছে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। একজন শুভাকাঙ্ক্ষীকে এবং আমার এক আত্মীয়কে হারালাম। মুনমুন- রাইমা ফিরে আসুক ভালভাবে। আমি এখানে লোকাল কাউন্সিলার রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম এখানে। দেবাশিস কুমার, মালা রায় সবাইকেই আমি খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি। বাকি সব ব্যবস্থাই করে রাখা আছে। যদি সুযোগ হয় ও আসলে ওঁর সঙ্গে আমি একবার ফোনে কথা বলে নেব।” এর পাশাপাশি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিচারণা করতেও শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...