Friday, April 3, 2026

রুগ্ন শিল্পের পুনরুজ্জীবনে এখন সরকারি ঋণ পাওয়া যাবে অনলাইনে

Date:

Share post:

রুগ্ন শিল্প সংস্থার পুনরুজ্জীবন ও পুনর্গঠনের জন্য সরকারি ঋণ পাওয়ার প্রক্রিয়াকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার।আগের খাতাপত্র, দলিল দস্তাবেজের ঝঞ্ঝাট থেকে বেরিয়ে এবার ওইসব সংস্থাকে ঋণ দেওয়া এবং তা আদায়ের প্রক্রিয়া আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে বলে শিল্প পুনর্গঠন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন। শিল্প সদনে এক অনুষ্ঠানে এই উদ্দেশ্যে সামনে রেখে তৈরি করা নতুন  লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মঙ্গলবার উদ্বোধন করেন তিনি। ওয়েবেলের যৌথ সহায়তায় নির্মিত ওই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ঋণের আবেদন মঞ্জুর করা যাবে। ঋণ গ্রহীতারা অনলাইনেই শোধ করতে পারবেন। সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরে অনলাইনেই তাদের নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে দফতরের তরফে।

শিল্প পুনর্গঠন দফতর তৈরি হয় বাম আমলে। কিন্তু তাদের কাজকর্মের জটিলতার জন্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন উপভোক্তারা। ঋণের জন্য একাধিক দফতরে ঘোরাঘুরি করতে হতো। খাতায় কলমে ঋণ মঞ্জুর করার ব্যবস্থা থাকায় একাধিকবার অফিস বদল হওয়ায় ঋণের ওপর নজরদারির প্রক্রিয়াযও জটিল হয়ে পড়ে। সরকার বদলের পর এই দফতরের কাজকর্মকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিক এন্টারপ্রাইজ দফতরকে শিল্প পুনর্গঠন দফতরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এর ফলে বাজেট বরাদ্দ যেমন বেড়েছে তেমনি দুই দফতরের কাজেই গতি এসেছে বলে প্রশাসনিক কর্তাদের দাবি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...