Saturday, April 4, 2026

উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুতে পুলিশের জালে এক মহিলা !

Date:

Share post:

উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জয়শ্রী দাস। সত্যজিৎবাবুর মৃত্যুর পর তার ঘর থেকে একটি  সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সুইসাইড নোটের সূত্র ধরে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস এবং শুক্লা বিশ্বাস।

শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎবাবু। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। তারপরেই পরিবারের তরফে অভিযোগ উঠেছিল, এক মহিলা দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করাতেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। ওইদিন সকালে তিনতলা বাড়ির চিলেকোঠা থেকে সত্যজিৎবাবুর দেহ উদ্ধার হয়।মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবারের পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফেরেন। পরে আবার কিছু ক্ষণের জন্য বাইরে বেরোন। ফিরে আসেন গভীর রাতে। পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি। শনিবার সকালে চিলেকোঠায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে।
রণ নেই।
সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবারই সত্যজিতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের  অস্বাভাবিক মৃত্যুতে এখনও পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...