Saturday, April 4, 2026

কন্যাশ্রী নিয়ে ছবি ‘সুকন্যা’র মুক্তি আগামিকাল, পোস্টে জানালেন ‘অভিনেতা’ শান্তনু

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’। বিশ্বের দরবারে সম্মানিত এবং প্রশংসিত। সেই প্রকল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘সুকন্যা’। ২২ নভেম্বর এই ছবির মুক্তি। তবে এতে আরও এক চমক রয়েছে। অভিনয় করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডা: শান্তনু সেন (Shantanu Sen) ও মন্ত্রী স্বপন দেবনাথ।

‘কন্যাশ্রী’ (Kanyashree) প্রকল্প নিয়েই পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় ছবি ‘সুকন্যা’। সিঙ্গুরের জমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম, সিঙ্গুরে জমিহারা কৃষক পরিবারের এক কিশোরীর ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধালাভ এবং পরবর্তীকালে সেই মেয়ের আইপিএস অফিসার হওয়ার গল্প নিয়ে ছবি ‘সুকন্যা’।

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজ্য পুলিশের DG-র চরিত্রে দেখা যাবে তৃণমূল নেতা শান্তনুকে (Shantanu Sen)। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। ছবির নায়িকা ‘দুর্গা’র চরিত্রে দেখা যাবে শ্রেয়াসা ঘোষকে। প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকেও দেখা যাবে ‘সুকন্যা’-তে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব রয়েছেন ছবিতে। ২২ নভেম্বর এই ছবির মুক্তি ঘিরেই এখন প্রবল উৎসাহ দর্শকদের মধ্যে।








Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...