Saturday, April 4, 2026

কাটিহার এক্সপ্রেসে উদ্ধার তবলা শিক্ষকের ক্ষতবিক্ষত দেহ, রেলে যাত্রী নিরাপত্তা কোথায়?

Date:

Share post:

নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ট্রেনেই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু বালি ঘোষপাড়া এলাকার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chattopadhyay)। রেলে নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন, প্রশ্ন তুলছে মৃতের পরিবার। সোমবার বিহারের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি। পেশায় তিনি তবলা শিক্ষক। মঙ্গলবার সকালে কাটিহারএক্সপ্রেসে (Katihar Express) করে ফিরছিলেন। ট্রেন যাত্রা শুরু করার সময় বাড়িতে ফোন করেছিলেন কিন্তু সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ট্রেন হাওড়া স্টেশন (Howrah) ঢুকতেই বিশেষভাবে সংরক্ষিত কামরা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পরিচয় পত্র এবং টিকিট না থাকায় শনাক্তকরণে দেরি হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে।

মৃতের ছেলে অর্ক চট্টোপাধ্যায় রেলের নিরাপত্তার দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন যে, বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরায় একজন অ্যাসিস্ট্যান্ট বা আরপিএফ থাকার কথা। তিনি যদি থাকতেন তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই পরিণতি হত না। এই ঘটনায় যাত্রী নিরাপত্তায় রেলের গাফিলতি এবং ব্যর্থতার ছবিটা আরও স্পষ্ট হয়ে গেল। পরিবার সূত্রে জানা যায় তবলা শিক্ষকের বুকে পেটে তিন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। সিসিটিভি ফুটেজ দেখে হাওড়া জেলা পুলিশ এবং কাটিহার পুলিশ একসঙ্গে তদন্ত শুরু করেছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা নাকি ট্রেনে দুষ্কৃতী দৌরাত্মের ফলে শিক্ষকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...