Friday, April 3, 2026

এক ঝাঁক ভূত আর মজার কাহিনী নিয়ে মুক্তি পেল ‘ভূতের পাল্লায় ভূতনাথ’

Date:

Share post:

গোটা মুখ সাদা, চোখে গোল গোল কালো ছোপ, ঠোঁটের রঙও কালো। কাঞ্চন মল্লিককে দেখে।চিনতে পারবেন না।‌ আসলে ইনি সেই কাঞ্চন নন, ইনি নাকি ভূত। তিনি নাকি অশরীরী।

এবার নতুন ভূতের ছবিতে দেখা গেল বিধায়ক-অভিনেতাকে। ছবির নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। এই ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়। গা ছমছমে ভয় আর মজার মিশেলে এল এই ছবি। পরিচালনায় বিদিশা চট্টোপাধ্যায়। ছবিতে কাঞ্চন মল্লিক ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা। রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার, এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়।

পরিচালক জানালেন , এই ছবিতে কাঞ্চন মল্লিক যেমন ভূত, তেমনই খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসী সিনহার দেখা মিলবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে।‌সন্দীপ চট্টোপাধ্যায় কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়, আর একটু ভিন্নধারার চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক।

এই ছবির পরিচালক বিদিশা চট্টোপাধ্যায় জানালেন, এই ছবিটি সপরিবারে বসে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজা ও হাসির ভূতের ছবি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা ছবির মেলবন্ধন ঘটানোই এই ছবির মূল লক্ষ্য।

ভিন্ন স্বাদের গল্পে দর্শকদের হলমুখী করতেই তিনি এই ছবি বানিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিদিশা। এই ছবিতে গ ছমছমে ভয় আবার মজা সবটাই মিলবে। এস বি এ ফিল্মের ব্যানারে ২২ নভেম্বর নজরুল তীর্থে হলএই ছবির‌ প্রিমিয়ার। উপস্থি ছিলেন অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, খাদ্যমন্ত্রী রথীন বোস।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...