Saturday, April 4, 2026

সোনারপুরের বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে বোমাতঙ্ক, তল্লাশিতে বম্ব স্কোয়াড

Date:

Share post:

সোনারপুরের একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে বোমাতঙ্ক। একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার ওই বেসরকারি স্কুলে।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত, শুক্রবার সকালে স্কুল চলাকালীন স্কুলে একটি ই-মেল আসে। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল ওই ই-মেলে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। প্রশাসনের নির্দেশে দ্রুত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে ই-মেল এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেই দিকেও নজর রাখা হয়েছিল। সমস্ত পড়ুয়া বেরিয়ে গেলে স্কুলে পুলিশ তল্লাশি চালানো শুরু করে। ইতিমধ্যেই স্কুলে হাজির হয়েছে বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে।আদৌ বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে একসঙ্গে কলকাতার ২০০ টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল পৌঁছেছিল স্কুলগুলোতে। জানানো হয়েছিল, ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে। যখন বাচ্চারা স্কুলে থাকবে তখনই বিস্ফোরণ হবে। মেলে জানানো হয়েছিল, উদ্দেশ্যে যতবেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো। ওই মেলেই উল্লেখ করা হয়েছিল দুই জঙ্গি চিং ও ডলের নাম। যদিও পরবর্তী সময়ে দেখা যায় মেলটি ভুয়ো।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...