Friday, April 3, 2026

ছোট্ট মাথার নেই কোনও দাম! শিশু-হেলমেটে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের

Date:

Share post:

একের পর এক দুর্ঘটনা। দুর্ঘটনার বলি শিশুরা। বড়দের অসচেতনতার মাশুল বারবার দিতে হচ্ছে শিশুদের প্রাণ দিয়ে। তারপরেও সন্তান বা কোনও শিশুকে নিয়ে বাইক-সফরে বিন্দুমাত্র সচেতনতা দেখা যাচ্ছে না নাগরিকদের মধ্যে। কারা শিশুদের হেলমেট (helmet) ছাড়াই দুচাকা-সফরে নিয়ে যাচ্ছে তাঁদের চিহ্নিত করবে কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপরে তাঁদের উপর চাপবে জরিমানা।

সম্প্রতি উল্টোডাঙায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়ার। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় শহর জুড়ে অভিভাবকদের অসচেতনার ছবি। এবার অভিভাবকদের উপরই জরিমানা লাগু করবে কলকাতা পুলিশ। আর তার জন্য চালানো হবে নজরদারি।

লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্কুলের (school) গেটের সামনে কোন বাচ্চারা হেলমেট পরে অভিভাবকদের সঙ্গে স্কুলে ঢুকছে না তা দেখার জন্য সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানো হবে। কারা নিয়ম ভাঙছে তা পুলিশ সহজেই জানতে পারে। তবে শুধুমাত্র হেলমেট থাকলেই হবে না, হেলমেটে (Helmet) অবশ্যই আইএসআই (ISI) মার্ক থাকতে হবে। ওই হেলমেটের ওজন হতে হবে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রামের মধ্যে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...