Tuesday, April 7, 2026

রাহুলের থেকে ভালো নেতা অভিষেক: দিলীপের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Date:

Share post:

বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে এগিয়ে এগিয়ে থাকার খবর আসার শুরু মধ্যেই বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য ঘিরে প্রবল শোরগোল রাজনৈতিক মহলে। তিনি বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি।“ রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরে দিলীপ ঘোষই বাস্তবটা আগে বুঝলেন।


কী বলেন দিলীপ?
“‌আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০–৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গিয়েছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না, পার্টি স্বীকার করবে কি না এক কথা, আর সময়ের স্বীকার করা অন্য কথা।’ “

এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনও পদে নেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত লোকসভা নির্বাচনে তাঁকে খড়্গপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করায় তাঁর সঙ্গে অন্যায় হয়েছে বলে সরব হয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। লোকসভা ভোটে হারার পর থেকে রাজ্য বিজেপির সঙ্গে দিলীপের তেমন সখ্যতার ছবি কখনই সামনে আসেনি। এই উপনির্বাচনেও তেমন সক্রিয় ছিলেন না দিলীপ। দিল্লির বিজেপি নেতারা যখন বাংলায় সভা করছেন, তখন দিলীপ ছিলেন নিজের চা চক্রে। এবার তাঁর মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসায় নানা জল্পনা রাজনৈতিক মহলে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এখন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর নেতৃত্বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কিছুটা ভালো জায়গায় গিয়েছে কংগ্রেস। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিজের রেকর্ডই ভেঙে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন। তাঁর সেনাপতিত্বে তৃণমূল এখন বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল। সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।








Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...