Tuesday, April 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বর্ডার-গাভাস্কর ট্রফি। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট টিম ইন্ডিয়ার। দিনের শেষে ভারতের রান দ্বিতীয় ইনিংসে ১৭০ । টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বি জসওয়াল। ৬২ রানে অপরাজিত রাহুলের। যশস্বী অপরাজিত ৯০ রানে। ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

২) পারথে যশস্বী জসওয়াল অপরাজিত ৯০ রানে। এর সুবাদে ভেঙে দেন ১৬ বছরের রেকর্ড । যা গড়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ২০০৮ সালে গম্ভীর ১১৩৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৭০.৬৭। সেই বছর গম্ভীর ছ’টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছিলেন। যশস্বী এই বছর সেই রান টপকে গিয়েছেন।

৩) পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে ৫ উইকেট নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। আর সেই সুবাদে নজির গড়েন তিনি।

৪) পুরোন ক্লাব পিএসজির বিরুদ্ধে বেতন বকেয়ার অভিযোগ করেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এমবাপের পালটা দেয় ফরাসী ক্লাব । তারা এমবাপের দাবির বিরুদ্ধে ফরাসি ফুটবল সংস্থায় আবেদন করেছিল । কিন্তু পিএসজির সেই আবেদন ধোপে টেকেনি।

৫) জয়ে ফিরল মোহনবগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড, কোলাসো এবং ম্যাকলারেনের। আর এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে এল জোসে মোলিনার দল। বেঙ্গালুরুর সঙ্গে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে সবুজ-মেরুন।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...