Saturday, April 4, 2026

ভাইঝিকে যৌন নিগ্রহ! গ্রেফতার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ

Date:

Share post:

ফের পুলিশের হাতে গ্রেফতার বিকাশ মিশ্র। নিজেরই ভাইঝিকে যৌন নিগ্রহের ঘটনায় কালিঘাট থানার (Kalighat Police Station) পুলিশ গ্রেফতার করল বিকাশকে (Bikash Mishra)। রবিবার তাকে বিশেষ আদালতে পেশ করা হলে আদালত একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

কয়লাকাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন বিকাশ মিশ্র (Bikash Mishra)। পরে জামিন পেলেও তাকে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হত সিবিআই (CBI) দফতরে। এবার কালিঘাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল নাবালিকার যৌন নিগ্রহের। নিগৃহিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালিঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপর সোমবার থেকে বিশেষ পকসো আদালত (POCSO Court) মামলাটি শুনবে। বিকাশ মিশ্রকে সেখানে পেশ করা হবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...