Tuesday, April 7, 2026

যৌন হেনস্থায় জেল হেফাজত, বিকাশের অনুপস্থিতিতে পিছলো কয়লা মামলার চার্জ গঠন

Date:

Share post:

কালীঘাট থানায় দায়ের হওয়া যৌন হেনস্থার মামলায় জেল হেফাজত বিকাশ মিশ্রের (Bikash Mishra)। সোমবার তাকে জেল হেফাজতে পাঠালো আলিপুরের বিশেষ পকসো (POCSO) আদালত। অন্যদিকে পকসো আদালতে (POCSO Court) পেশের জন্য কয়লা মামলায় বিকাশ মিশ্রকে পেশ করা যায়নি আসানসোল সিবিআই (CBI) আদালতে। ফলে পিছিয়ে গেল কয়লা মামলায় চার্জ গঠন।

সোমবার আসানসোল সিবিআই আদালতেও বিকাশ মিশ্রকে পেশ করার কথা ছিল ৷ সেখানে কয়লা মামলায় চার্জ গঠন করার কথা ছিল। বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায়, তার চেষ্টা করেছিলেন সিবিআই আদালতের (CBI court) বিচারক রাজেশ চক্রবর্তী ৷ তিনি প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে এ নিয়ে ইমেল করেছিলেন ৷ কিন্তু পকসো আদালতে (POCSO Court) মামলার শুনানি থাকার দরুন ভার্চুয়ালিও তাকে পেশ করা যায়নি।

আসানসোলের সিবিআই আদালত (CBI Court) ১০ই ডিসেম্বর ফের চার্জ গঠনের দিন ধার্য করেছে। অন্যদিকে আলিপুর পকসো আদালতে (POCSO Court) নাবালিকা ভাইজির যৌন নিগ্রহের অভিযোগে বিকাশ মিত্রকে পেশ করা হলে বিচারক ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...