Saturday, June 27, 2026

মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের প্রস্তাব পেশ! বুধে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় এক প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাবের উপর বুধবার আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বক্তব্য রাখবেন সংবিধান দিবস উপলক্ষে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানাভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গল ও বুধবার দু’দিন ধরে বিধানসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে। বিধানসভার সব সদস্যঙকে সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন অধ্যক্ষ।

মঙ্গলবার সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। সেই স্মরণে প্রতিবছর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। বিধানসভায় এই মর্মে দু’দিনের আলোচনা হবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেবেন। এছাড়া শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষের মতো সরকার পক্ষের প্রবীণ সদস্যরাও সংবিধান দিবসের এই বিশেষ আলোচনায় অংশ নেবেন বলে বিধানসভা সূত্রের খবর।

আরও পড়ুন- নয়া ৬ বিধায়কের দ্রুত শপথের অনুরোধ, রাজ্যপালকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...