Wednesday, June 24, 2026

অভয়ার নামে তোলা কোটি কোটি টাকা আইনজীবী নিয়োগে খরচ WBJDF-এর: অভিযোগ WBJDA-এর

Date:

Share post:

অভয়ার নামে তোলা কোটি কোটি টাকা নিজেদের স্বার্থসিদ্ধিতে দায়ের করা মামলার জন্য খরচ করছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। এবার চাঞ্চল্যকর অভিযোগ করল WBJDA। সোমবার, স্যোশাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। (অডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। সেখানে অভয়া মঞ্চ থেকে বলা হচ্ছে, তাঁরা যাঁদের থ্রেট কালচারে অভিযুক্ত বলে কলেজ থেকে বহিষ্কার করিয়েছিলেন, তাঁরা কলকাতা হাই কোর্টের নির্দেশে কলেজে ফিরেছেন। তাঁদের বিরুদ্ধে মামলায় অভয়া ফান্ডের টাকা খরচ করা হবে। WBJDA অভিযোগ, অভয়ার নামে আবেগকে সামনে রেখে কমপক্ষে ১০ কোটি টাকা তুলেছে WBJDF।

WBJDA তরফে অভিযোগ করা হয়েছে, বিচারের দাবির আন্দোলনকে ডক্টরস ফ্রন্টের নেতা-নেত্রীরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ব্যবহার করেননি, প্রকৃতিপক্ষে অভয়ার/তিলোত্তমার বিচারের আন্দোলনের স্পিরিটটাই নষ্ট করেছেন। তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এবং বিচারের দাবিতে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে ডক্টরস ফ্রন্টের নেতৃত্ব বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন। জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন জানায়, তারা চেয়েছিল ওই টাকা অভয়ার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক। তা তাঁরা কন্যার স্মৃতিতে বিভিন্ন কল্যাণকর কাজে ব্যবহৃত করবেন। কিন্তু WBJDA-র অভিযোগ, তা না করে জুনিয়র ডক্টর ফ্রন্ট অভয়া ফান্ডকে নিজেদের রাজনৈতিক স্বার্থে আবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করার উদ্দেশ্য ব্যবহার করছে। WBJDA কাজে বাধা দিতে কলকাতা হাই কোর্টের নির্দেশকে প্রভাবিত করতেই বিভিন্ন নামি দামী আইনজীবীদের বিপুল অর্থের বিনিময়ে নিয়োগ করেছে WBJDF। সেই কথা তারা আগরপাড়ার তেঁতুলতলা মোড়ের অভয়া মঞ্চ থেকে স্পষ্ট জানিয়েছেন WBJDF-র নেতৃত্ব- অভিযোগ WBJDA।








Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...