Friday, April 3, 2026

আদানি ইস্যুতে কোণঠাসা, সংসদের দুই কক্ষই দুদিনের জন্য মুলতুবি ঘোষণা!

Date:

Share post:

কেন্দ্রের সরকার গঠন করলেও আদতে যে বিজেপি ও এনডিএ (BJP) জোট বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার করেছে তার প্রমাণ মিলল শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই। বিরোধীরা একাধিক ইস্যু, বিশেষত আদানি ইস্যুতে সরব হতে সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি ঘোষণা করা হল। এমনকি মঙ্গলবারও কোনও অধিবেশন হবে না। ফের বুধবার বেলা ১১টায় বসবে লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) অধিবেশন। এবারের অধিবেশনে আদানি ইস্যু সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। দেশের স্বার্থে দাবি জানানোর শুরুতেই অধিবেশনই বাতিল করে দিল কেন্দ্রের স্বৈরাচারি পরিচালক।

শীতকালীন অধিবেশন শুরুর আগেই অধিবেশন মুলতুবির ইঙ্গিত দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদের বাইরে সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেছিলেন সংসদে নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কিছু সাংসদ। তাঁদের উদ্দেশ্য সংসদ যেন মুলতুবি হয়ে যায়। রবিবার সর্বদল বৈঠকে বিরোধী সাংসদরা শীতকালীন অধিবেশনে আদানি ইস্যু (Adani Issue) কেন্দ্রের সরকারের জবাব চাওয়ার উল্লেখ করেছিলেন। তারপরই এই অধিবেশন চললে যে মোদির সঙ্গে আদানির ঘনিষ্ঠতা ও তার জন্য দেশের স্বার্থের ক্ষতির গোটা কাহিনী ফাঁস হয়ে যাবে, তা আন্দাজ করেই হয়তে সংসদের অধিবেশন (Parliament session) শুরুর আগে অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা শুনিয়ে গিয়েছিলেন মোদি।

লোকসভার অধিবেশনের শুরুতে স্পিকার ওম বি়ড়লা (Speaker Om Birla) শোকপ্রস্তাব পেশের পরেই আদানি ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। দেশের অর্থ নিয়ে সেবি (SEBI) প্রধান মাধবী পুরি বাচের সঙ্গে আদানির লেনদেন নিয়ে জবাব দাবি করা হয়। প্রাথমিকভাবে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয় লোকসভা। পরে সোমবার, মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ দিনের জন্য মুলতুবি ঘোষণা করা হয় লোকসভা।

অন্যদিকে, রাজ্যসভাতেও একইভাবে আদানি ইস্যু নিয়ে আলোচনার দাবি তোলা হয়। সেই সঙ্গে ওয়াকফ ইস্যু নিয়েও আলোচনার দাবি জানান বিরোধীরা। কিন্তু চেয়ারম্যান জগদীপ ধনকড় প্রখমে বেলা ১১.৪৫ পর্যন্ত ও পরে মঙ্গলবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করে দেন অধিবেশন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...