Saturday, April 25, 2026

বিধানসভায় শুরু শীতকালীন অধিবেশন: ইউরোপ-আমেরিকায় সরাসরি উড়ান প্রস্তুতি রাজ্যের

Date:

Share post:

সোমবার থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই আসতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। তার মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর (Kolkata Airport) থেকে ইউরোপ (Europe) ও আমেরিকার (USA) গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরাসরি উড়ানের প্রস্তাব। দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকারের অবহেলায় যে যোগাযোগ স্তব্ধ হয়ে রয়েছে, তা নিয়ে এই অধিবেশনে প্রস্তাব আনবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

পূর্ব ভারতের সবথেকে বড় বাণিজ্য শহর কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর হলেও বিশ্বের বড় বড় শহরে সরাসরি উড়ান পরিষেবা থেকে বঞ্চিত গোটা উত্তর-পূর্বের মানুষ। ১৫ বছর আগে শেষবার কলকাতা থেকে লন্ডনে (London) গিয়েছিল সরাসরি উড়ান। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লন্ডনের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে সরাসরি উড়ান-যোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন তিনি। কিন্তু তা বাস্তবায়িত হয়নি কেন্দ্রের অসহযোগিতায়।

এবার কেন্দ্রের অসামরিক বিমান পরিষেবা দফতরকে চাপে রাখতেই বিল আনতে চলেছে রাজ্য সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, ব্রিটিশ এয়ারওয়েজ (British Airways) কলকাতা থেকে বন্ধ। সরাসরি কলকাতা থেকে হিথরো(লন্ডন) (Heathrow Airport) যাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিধানসভায় আলোচনা হবে। কেন্দ্র দেখুক। আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। তা কেন্দ্র দেখুক। কলকাতা থেকে শিকাগো, নিউইয়র্ক সেখানেও সরাসরি ফ্লাইট নেই। ২৭ নভেম্বর বিধানসভায় এই প্রস্তাব পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...

ভোটের ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি, কালনায় মৃত্যু বিএলও-র

প্রচণ্ড গরম আর কাজের অত্যধিক চাপই কি কেড়ে নিল প্রাণ? কালনা মহকুমা শাসকের দফতরে নির্বাচনী কাজ করার সময়...