Saturday, April 4, 2026

জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ

Date:

Share post:

জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি।বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত সেপ্টেম্বর মাসে অভিজিৎকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও গ্রেফতার হয়েছেন। গ্রেফতারির পরে অভিজিৎকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার।

নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সেই আবেদনের বিরোধিতা করেছে সিবিআই। তাদের দাবি, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল। বেশ কয়েকটি ‘সন্দেহজনক’ মোবাইল নম্বরেও তারা বার বার ফোন করে কথা বলেছিলেন। সে বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন বলে আদালতে দাবি করে সিবিআই।

টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও দাবি তদন্তকারী সংস্থার। সে কারণে অভিজিতের জামিনের বিরোধিতা করছে তারা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...