Tuesday, March 31, 2026

কলকাতায় নগ্ন ফটোশ্যুটের ফাঁদ! অভিযুক্ত ফটোগ্রাফার অয়নকে তলব পুলিশের

Date:

Share post:

শহর কলকাতায় ছড়িয়ে রয়েছে প্রতারণার জাল। একটু অসাবধান হলেই বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। সেরকমই এক ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হলেন নাবালিকা মডেল। পোর্টফোলিও শ্যুট করার নামে ভুলবশত ফাঁদে পা দিয়ে শ্লীলতাহানির শিকার হতে হল কিশোরীকে। অভিযোগ কলকাতার স্বনামধন্য ফটোগ্রাফার অয়ন দাসের (Ayan Das) বিরুদ্ধে। গল্ফগ্রিন থানায় (Golfgreen Police Station) তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ফটোগ্রাফারকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

নাবালিকা অভিযোগ, ফটোগ্রাফার অয়ন বেশ কয়েকদিন ধরেই তাঁকে নগ্ন ছবি তোলার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি রাজি না হওয়ায় শারীরিকভাবে হেনস্থা করা হয়। উঠতি মডেলকে একাধিকবার পর্ন সাইটে কাজ করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বেশ কিছু অশ্লীল ভিডিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেছেন নাবালিকা। এরপর একটি হোর্ডিং শ্যুট করার জন্য ওই মডেলের কাছ থেকে পেমেন্ট নিয়েছিলেন অয়ন। নগ্ন ফটোশুট না করলে সম্পূর্ণ পোর্টফোলিও দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন ফটোগ্রাফার। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অয়ন দাসের মতো ফটোগ্রাফারদের মাধ্যমে কলকাতায় কি সক্রিয় হচ্ছে কোন অসাধুচক্র? তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...