Saturday, April 4, 2026

ঋষভ পন্থের রেকর্ড ভেঙে ২৮ বলে সেঞ্চুরি আইপিএল নিলামে অবিক্রিত উর্ভিল প্যাটেলের  

Date:

Share post:

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকেছেন গুজরাটের এক ক্রিকেটার। দিনদুয়েক পর তিনিই ভেঙে ফেললেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল পন্থের।পন্থ ২০১৮ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তার রেকর্ড ভাঙলেন ডান হাতি ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel)

নিশ্চয়ই ভাবছেন কী করেছেন উর্ভিল?সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন তিনি।ত্রিপুরার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ তোলে ত্রিপুরা। গুজরাটের টার্গেট দাঁড়ায় ১২০ বলে ১৫৬। সেখানে গুজরাটের ওপেনার উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংস সাজানো ছিল ১২টি ছয় ও ৭টি চার দিয়ে। ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার উর্ভিল।টি-২০ ক্রিকেটে এ বছরই হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন এস্টোনিয়ার সাহিল চৌহান। ফলে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উর্ভিলের ২৮ বলের শতরান। গত বছরের নভেম্বরে উর্ভিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। সে বার তিনি গুজরাটের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে ১০০ করেন।

২০২৩ সালের আইপিএলের আগে ২০ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স নিয়েছিল উইকেটকিপার ব্যাটার উর্ভিল প্যাটেলকে। কিন্তু সে মরসুমে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বারের আইপিএলের মেগা নিলামের আগে তাকে রিলিজ় করে দেয় গুজরাট। আর এ বারের মেগা নিলামে নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু রয়ে গিয়েছেন অবিক্রিত।কিন্তু তার এই পারফরমেন্সে নড়েচড়ে বসেছেন সবাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...