Sunday, March 22, 2026

সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে দিল্লিতে আক্রান্ত ইডির অ্যাডিশনাল ডিরেক্টর

Date:

Share post:

সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়েছিলেন। আর সেখানেই আক্রান্ত হলেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার দিল্লিতে অভিযান চালানোর সময় এই হামলার সম্মুখীন হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরেটের আধিকারিকরা। এই হামলায় জখম হয়েছেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর। জানা গিয়েছে, এদিন সকালে দিল্লির বিজওয়াসান এলাকায় সাইবার প্রতারণা মামলার তদন্তে অভিযান চালায় ইডি। অশোক শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিতেই, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপরে হামলা করে। গুরুতর আহত হন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরেটের তরফে জানানো হয়েছে, ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা ও পার্ট টাইম চাকরির টোপ দিয়ে হাজার হাজার মানুষকে দিনের পর দিন প্রতারিত করা হচ্ছিল। বিষয়টি নিয়ে বহু অভিযোগ জমা পড়ে। বলা যেতে পারে অভিযোগের পাহাড় জমছিল। এরপরেই নড়েচড়ে বসে ইডি।তদন্তে নেমেই কয়েক কোটি টাকার সাইবার প্রতারণার খোঁজ পায় তারা। এদিন কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

জানা গিয়েছে, অশোক শর্মা নামক ওই ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছতেই তাদের উপরে হামলা করা হয়। মারধর করা হয়।ঘটনাস্থলে মোট ৫ জন ছিলেন বলেই জানা গিয়েছে। এর মধ্যে একজন হামলার পরই পালিয়ে যায়। ইতিমধ্যেই বাড়িটি ঘিরে ফেলেছেন ইডি আধিকারিক ও নিরাপত্তা বাহিনী। পুলিশে এফআইআর-ও দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...