Saturday, April 4, 2026

ভেস্তে গেল ষড়যন্ত্র! ইসকন নিষিদ্ধ করার আবেদন খারিজ বাংলাদেশের আদালতে

Date:

Share post:

মৌলবাদীদের ষড়যন্ত্র ভেস্তে গেল আদালতে। ইসকন নিষিদ্ধ করার দাবিতে মামলা খারিজ হয়ে গেল বাংলাদেশের হাই কোর্টে। বৃহস্পতিবার, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ISKCON) কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারকে কোনও আদেশ দিতে অস্বীকার করেছে হাই কোর্ট।

ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির পরই বাংলাদেশে (Bangladesh) ইসকন নিষিদ্ধ করার দাবি ওঠে। সেই দাবিতে বুধবার হাই কোর্টে (High Court) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান। এ দিন বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ জানায়, ISKCON-কে নিষিদ্ধ করা হবে কি না, তার সিদ্ধান্ত নেবে সরকার। এই নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশেরে কেয়ারটেকার সরকারকে সতর্ক থাকতে বলেছে আদালত।










Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...