Wednesday, June 24, 2026

যশস্বীর খেলায় মুগ্ধ অজি এই অলরাউন্ডার , করলেন সতর্ক

Date:

Share post:

পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন যশস্বী জসওয়াল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন ভারতের তরুণ ব্যাটার । আর যশস্বীর এই ইনিংসে মুগ্ধ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বললেন, যশ্বসীর ব্যাটিং-এ কোন খুঁত নেই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, “ আমার যা মনে হয়, তাতে চল্লিশটার বেশি টেস্ট শতরান করবে যশস্বী। নতুন নতুন রেকর্ড গড়বে। ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে। সেটা হল, বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া।“ এরপর তিনি আরও বলেন, “ পারথ টেস্টে যশস্বী যে কটা ভালো শট খেলেছে, সেটা হাইলাইটসেই দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি বলব, যশস্বীর বল ছাড়ার ব্যাপারটা। বলব, বলের লাইনে যাওয়াটা। যশস্বীর ফুটওয়ার্ক যথেষ্ট ভালো। আমি খুব বেশি দুর্বলতা ওর ব্যাটিংয়ে দেখতে পাইনি। যশস্বী শর্ট বল ভালো খেলে। ড্রাইভ ভালো মারে। স্পিন তো অসম্ভব ভালো খেলে। আর চাপ সামলে নিতে জানে। পরিষ্কার বলছি, যশস্বীকে থামানোর উপায় যদি না বার করা যায়, অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে পরের ম্যাচগুলোয়।“

আরও পড়ুন- পারথে কোন মন্ত্রে সাফল্য পেয়েছিলেন বিরাট ? ফাঁস করলেন গাভাস্কর


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...