Friday, April 3, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানতে নারাজ পাক বোর্ড, আইসিসিকে চিঠি পিসিবির : সূত্র

Date:

Share post:

২০২৫-এ বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসার কথা এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে বিসিসিআই জানিয়ে দিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল। জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। আর সূত্রের খবর , এই হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আইসিসি-কে এই নিয়ে চিঠি লিখেছে পিসিবি। তাদের আবেদন, শুক্রবারের বৈঠকে যেন এই বিষয়ে কোনও আলোচনা না করে আইসিসি। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতেই শুক্রবার আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি।

এই নিয়ে এক সংবাদসংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, “কয়েক ঘণ্টা আগেই আইসিসি-কে সরকারি ভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি। তবে একথাও জানিয়েছিল, যদি এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ পর্যন্ত যে ক’টা আইসিসি-র প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে সবক’টায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।“ পিসিবির দাবি, পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেটা তারা দেখেনি। আইসিসি-র নিয়ম অনুযায়ী সেটি দেখাতেই হয়। পাশাপাশি কারণ ব্যাখ্যা করে জানাতে হয় কেন সেই দেশ খেলতে যাবে না।

‘হাইব্রিড মডেল’ অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলি অন্য দেশে গিয়ে খেলবে। যেমনটা হয়েছিল গত এশিয়া কাপে। তবে পাকিস্তান সেই মডেল কিছুতেই মানতে রাজি নয়।

আরও পড়ুন- যশস্বীর খেলায় মুগ্ধ অজি এই অলরাউন্ডার , করলেন সতর্ক


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...