Saturday, April 4, 2026

চিন্ময় দাসের স্বচ্ছ বিচার দাবি: বাংলাদেশের ‘ব্যক্তি বিচার’ বক্তব্যের পাল্টা ভারত

Date:

Share post:

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং বিচার, বাংলাদেশের (Bangladesh) এই দাবির পাল্টা চিন্ময়ের স্বচ্ছ নিরপেক্ষ ও সুবিচার দাবী জানালো ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের অবস্থান আবার স্পষ্ট করে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র (MEA spokesperson)  রণধীর জয়সওয়াল।

চাপের মুখে ইসকনের (ISKCON) উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত যাবতীয় নীতি স্পষ্ট করেছেন বাংলাদেশের সচিবরা। ইসকনের সঙ্গে তাদের কোন বিরোধ নেই, দাবি মিডিয়া সচিবের। অন্যদিকে আবহাওয়া, অরণ্য ও জলবায়ু পরিবর্তন সচিবের দাবি কোন সংগঠনের সঙ্গে কোন ব্যক্তির বিচার প্রক্রিয়া মিলিয়ে ফেলা হবে না। চিন্ময় দাসের গ্রেফতারিকে ইসকনের থেকে আলাদা ইস্যু হিসাবে দেখিয়েছিলেন তিনি। বাংলাদেশের সেই দাবির উপর ভিত্তি করে এবার চিন্ময় দাসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ ও সুবিচারের দাবি জানালো বিদেশ মন্ত্রক(MEA)।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু মানুষের ওপর অন্তর্বর্তী সরকারের (inteeim government) জমানায় কোন হামলা হয়নি বলে যে দাবি মিডিয়া সচিবের। পাল্টা সংখ্যালঘু ও হিন্দুদের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ সরকারকে নেওয়ার জন্য চাপ বাড়ালো ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে ধর্মীয় মৌলবাদীদের যে ধরনের বক্তব্যে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে সেগুলি কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে তা নিয়েও ভারত কড়া নজরদারি চালাবে বলে জানানো হয়। সেই সঙ্গে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়ানোরও বার্তা দেওয়া হয়। তবে সীমান্ত বাণিজ্য (border trade) কোনোভাবেই বন্ধ থাকবে না তা নিয়েও আশ্বস্ত করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...