Tuesday, March 31, 2026

আরামবাগে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষায় দেদার টুকলি, পুলিশের জালে দালাল চক্র

Date:

Share post:

আরামবাগে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষায় টুকলি ধরল পুলিশ। অভিযোগ, পরীক্ষার আগেই কলেজের বাইরে পাওয়া যাচ্ছে প্রশ্নের উত্তর। শুধু তাই নয়, কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রীতিমতো মেশিন বসিয়ে উত্তরপত্র জেরক্স করা হচ্ছে বলে অভিযোগ।আবার তা চলে যাচ্ছে পরীক্ষার্থীদের কাছে।

মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালরা এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ।

যান নিট ফল, শুক্রবার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। একদিকে এই ঘটনায় যারা যুক্ত তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা।এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের চাঁদুর এলাকায় আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এলাকার মানুষ বেশকয়েকজন দালালকে ঘিরে ফেলে। ক্যামেরা দেখেই তারা রুদ্ধশ্বাসে দৌড় শুরু করে। অনেকে আবার জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় পরীক্ষার আগেই অনেকের ফোনে প্রশ্ন চলে আসে বলে অভিযোগ। সেগুলি পরীক্ষার্থীরা টুকতে শুরু করেন। ক্যামেরা দেখেই সকলে দৌড় শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে অনেক টাকার রফা রয়েছে। তিনচার দিন ধরে এই ঘটনা চলছে। টাকার বিনিময়ে দালাল চক্র উত্তরপত্র বিক্রি করছে। ওই চক্রের বেশ কয়েকজনকে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা।

এই পরীক্ষা দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায়। এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষায় এভাবে টুকে পাশ করার প্রক্রিয়া কীভাবে চলতে পারে, এমনকী স্থানীয় মানুষ পরীক্ষা বাতিলের দাবি জানান। জানা গিয়েছে, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পাঁচটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজের সিট পড়েছে। সেই পরীক্ষাতেই এভাবে অনিয়ম চলছে বলে অভিযোগ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...