Friday, April 24, 2026

বিধানসভা পাখির চোখ! আইপ্যাক ভরসায় লড়াই কেজরিওয়ালের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) খাটেনি কেজরি-ম্যাজিক। প্রতিহিংসামূলক বিজেপির চালে দিল্লি লোকসভার ৭ আসন বিজেপির দখলে। হাল ফেরাতে এবার নির্বাচন পরামর্শদাতা আইপ্যাক (IPAC) স্মরণ আপের (AAP)।

প্রতিহিংসার রাজনীতি চালানো বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগে দীর্ঘদিন হাজতবাস করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জেল থেকে ফিরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে (Assembly Election 2025) ফের জনসমর্থনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি রেখে। কিন্তু আপের সেই নীতি কার্যত ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে। তাই এবার ২০২৫ বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ আপ (AAP)।

লোকসভা নির্বাচনের আগেই দলবিরোধী কথাবার্তা বলতে শুরু করেন রাজ্যসভার সংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। আপের দাবি বিজেপির চাপে তিনি এমন করেছিলেন। লোকসভা নির্বাচনের পরেই দল ছেড়েছেন দলের মন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gehlot)। এবার ঘর সামলাতে তৎপর আপ। তাই বিধানসভা নির্বাচনের যাবতীয় পরিকল্পনা প্রচারের দায়িত্ব তারা তুলে দিতে চাইছে প্রতীক জৈন নেতৃত্বাধীন আইপ্যাকের (IPAC) হাতে। কথাবার্তা প্রায় চূড়ান্ত খবর আপ সূত্রে। একপ্রকার জোটসঙ্গী বাংলার শাসক দল তৃণমূলের পথে আপ।

Related articles

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...