Saturday, April 4, 2026

আবেগতাড়়িত হয়েই কিছু কথা! দলনেত্রীর ধমকের পরেই শোকজের জবাবে লিখলেন হুমায়ুন

Date:

Share post:

দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে শোকজ করেছিল দল। তিনদিনের মধ্যে উত্তর চাওয়া হয়। এই নিয়ে বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গে ধমক দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। এর পরের দিনই শোকজের জবাবে ৩ পাতার চিঠি জমা দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) হাতে চিঠি তুলে দেন তিনি।

সূত্রের খবর, তিন পাতার জবাবি চিঠিতে হুমায়ুন লেখেন, তিনি দলের ক্ষতি চাননি। কেউ আঘাত পেলে তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু কয়েকটি ক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও দল পদক্ষেপ না করায় আবেগতাড়়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন। চিঠি তাঁর কথার ব্যাখ্যাও দেন তিনি।

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার, তিনি  হুমায়ুনকে বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ”এত কথা কেন বলো? বেশি বলো না”- মন্তব্য তৃণমূল সভানেত্রীর। এরপরেই জবাব দিলেন হুমায়ুন।








Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...