Friday, June 26, 2026

প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! নতুন প্ল্যান আনছে মোদি সরকার

Date:

Share post:

বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে এ বার বড় বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন বছরে আসছে ইপিএফও ৩.০। নয়া নিয়মে এটিএম থেকে সরাসরি পিএফের টাকা তুলতে পারবেন ইপিএফওর গ্রাহকরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতায় থাকা সংশ্লিষ্ট সংস্থাটির নিয়ম অনুযায়ী, বেসরকারী সংস্থার কর্মী তাঁর বেতনের ১২ শতাংশ পিএফ তহবিলে জমা করতে পারেন। শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নিয়মের পরিবর্তন করতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে বেসরকারী সংস্থার কর্মীদের ক্ষেত্রে পিএফ তহবিলে টাকা রাখার ঊর্ধ্বসীমা আর ১২ শতাংশে আটকে থাকবে না। ইচ্ছামতো ওই তহবিলে টাকা জমাতে পারবেন তিনি।

সূত্রের খবর, খুব দ্রুত প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মের কথা ঘোষণা করবে ইপিএফও। কর্মীরা পিএফ তহবিলে টাকা জমানোর পরিমাণ বৃদ্ধি করলেও নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে। প্রভিডেন্ট ফান্ডে স্থিতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নিয়মে গ্রাহকেরা এটিএম থেকে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে বিশেষ কার্ড বিলি করবে শ্রম মন্ত্রক। ২০২৫ সালের মে-জুন মাস নাগাদ গোটা প্রক্রিয়া চালু করা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বাংলাদেশে গ্রেফতার দ্বিতীয় সন্ন্যাসী, ‘আক্রান্ত’ ভারতীয় বাসযাত্রীরা

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...