Friday, June 26, 2026

ফেনজলের জেরে তুমুল বৃষ্টি, ধসে চাপা একাধিক বাড়ি! নিখোঁজ ৭

Date:

Share post:

ঘূর্ণিঝড় ফেনজলের (Fengal Cyclone) দাপট কমলেও নিম্নচাপের জিরে বৃষ্টি বিধ্বস্ত তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। এবার ধস (mudslide in tamil nadu) নামলো তিরুবন্নামলইতে। চাপা পড়লো একের পর এক বাড়ি, নিখোঁজ কমপক্ষে ৭। রবিবার রাত থেকে জোর কদমে চলছে উদ্ধারকাজ।

রবিবার সকাল থেকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় ফেনজল। কিন্তু এতেও দুর্ভোগ কমেনি। ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে উপকূলবর্তী অঞ্চলে। IMD জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত পুদুচেরি, কর্নাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝেই রবিবার রাতে হঠাৎ কাদামাটিতে ধসের জেরে বসে যায় রাস্তা। ভেঙে পড়ে ওই অঞ্চলে থাকা তিনটি বাড়ি। আশঙ্কা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন সাতজন। হাইড্রলিক লিফট ও পুলিশ কুকুরের সাহায্য নিয়ে তল্লাশি অভিযানে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...