Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলা: গ্রেফতারির সব নথি পেশ

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলায় শীর্ষ আদালতে পেশ হল তাঁর গ্রেফতারি সংক্রান্ত যাবতীয় নথি। এর আগে জামিন মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ভর্ৎসনার শিকার হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তাদের বিচার প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া ও বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে কেন জামিন দেওয়া হবে না সেই প্রশ্ন তোলা হয় শেষ শুনানিতে।

সোমবারের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর সিবিআই (CBI) ও ইডি (ED)-র গ্রেফতারি ও হাজতবাস সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট। রিপোর্ট পড়ে দেখার জন্য সময় দাবি করে সর্বোচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ জানায় নথি খতিয়ে দেখতে তাঁদের দু-তিনদিন সময় লাগবে। সেই মতো বুধবার জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...