Friday, April 24, 2026

পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দিতে উদ্যোগ! মিড ডে মিলে অর্থ বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

মিড-ডে মিলে কেন্দ্রের যথা সামান্য বরাদ্দ নিয়ে সমালোচনা হয়েছে নানান মহলে। এরপরেই চাপে পড়ে বরাদ্দ খানিকটা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেখানেও সাহায্য করতে হয়েছে রাজ্যকে। কেন্দ্র যে পরিমাণ টাকা বাড়িয়েছে তাতে ভর্তুকি দিচ্ছে রাজ্য। কারণ লক্ষ্য একটাই। পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দেওয়া।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জানিয়েছিলেন পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপস করা যাবে না। তাই স্কুলগুলিতে দেখা যায় কেন্দ্রের মিড ডে মিলের জন্য পাঠানো টাকায় যেহেতু জল গরম হয় না তাই সেখানে রাজ্যকেই ভর্তুকি দিয়ে পুষ্টি পৌঁছে দিতে হয় পড়ুয়াদের পাতে। এবার আবার একবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর জানাল কেন্দ্রের বর্ধিত অর্থের মধ্যে কত টাকা মিড-ডে মিলের জন্য ব্যয় করবে তারা।

পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের বরাদ্দ প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা ১২ পয়সা করা হচ্ছে। অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড-ডে মিলের বরাদ্দ হল ছ’টাকা ১৯ পয়সা। যার মধ্যে কেন্দ্র দেবে ৩ টাকা ৭১ পয়সা। রাজ্য দেবে মাথাপিছু দু’টাকা ৪৮ পয়সা। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ হয়েছে ন’টাকা টাকা ২৯ পয়সা। এর মধ্যে কেন্দ্র দেবে পাঁচ টাকা ৫৭ পয়সা এবং রাজ্য দেবে ৩ টাকা ৭২ পয়সা।চলতি মাস থেকেই এই বরাদ্দ অর্থ খরচ করা হবে। এরজন্য প্রত্যেক মাসে রাজ্যের খরচ হবে ১৮ কোটি ৩৩ লক্ষ ২৬ হাজার ৫৭১ টাকা।

আরও পড়ুন- ২৪ মেডিক্যাল কলেজে কারা সরকারি প্রতিনিধি, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...