Wednesday, June 24, 2026

পণবন্দিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে, হামাসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের  

Date:

Share post:

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে পণবন্দিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর সমস্যা হবে। গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি।

সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় পণবন্দিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য এর সঙ্গে যুক্তদের ‘ভয়াবহ সমস্যা হবে’। গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইজরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়েছেন। এ ছাড়া সেইসময় ২৫০ জনকে পণবন্দি করে হামাসের যোদ্ধারা।

পণবন্দিদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে ৯৭ জন পণবন্দিদের আছে।নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই পণবন্দিদের মুক্তি চান ট্রাম্প।

1.
2.

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...