Saturday, June 27, 2026

আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাটই, জল্পনার মাঝে মুখ খুললেন কোহলির এক সতীর্থ

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম। সেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল তাদের টিম গুছিয়ে নিয়েছে। বাদ যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। নিলামের আগে রিটেশনে আরসিবি ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। এমনকি নিলামেও ডুপ্লেসিকে নেয়নি আরসিবি। আর এরপরই জল্পনা ছড়ায় ফের অধিনায়কের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও এই নিয়ে বিরাট বা আরসিবি কর্তৃপক্ষ কেউ মুখ খোলেনি। তবে এরই মধ্যে এই নিয়ে মুখ খুললেন বিরাটের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন জানান, আরসিবির নেতৃত্বে ফের বসতে চলেছেন বিরাট ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ আমার মনে হয় কোহলিই আবার অধিনায়ক হবে। কারণ, নিলামে ওরা কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকত তাহলে সে রকম কোনও বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে।“ কোহলিকেই যে আবার অধিনায়ক করা হবে সেকথা আগেই বলেছিলেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। তিনি বলেন, “এখনও বেঙ্গালুরু কারও নাম ঘোষণা করেনি। কিন্তু কোহলি ছাড়া কেউ ওদের হাতে নেই। কোহলিই এ বার অধিনায়ক হবে।“

এবারের নিলামের আগে রিটেশনে মাত্র তিন জনকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই তালিকায় ছিলেন কোহলি। বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে বেঙ্গালুরু। আর তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকেই নতুন অধিনায়ক করবে আরসিবি।

আরও পড়ুন- পিঁড়িতে বসতে চলেছেন অলিম্পিক্সে পদক জয়ী সিন্ধু, পাত্র কে ?


Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...